News Flash

  • Home
  • ত্রিপুরা
  • School:রাজার দিঘির পার স্কুলের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

School:রাজার দিঘির পার স্কুলের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

আগরতলা, ২১ জুলাই৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরের মাগুর উলি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে রাজার দিঘিরপার জুনিয়র বেসিক স্কুলটি  দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত৷ স্কুলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেনা কর্তৃপক্ষ৷ তাতে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে৷ 

কৈলাশহরের  মাগুর উলি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে রাজার দিঘিরপার জুনিয়র বেসিক স্কুলের বেহাল অবস্থা৷ স্কুলে ৪৫ জন ছাএ৷ তিন জন শিক্ষক৷ দুইটি রুমে ৫ টি ক্লাস চলছে৷ এই তিনজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক ছুটিতে আছেন৷ স্কুলে জলের অবস্থা দেখলে মনে হবে এ যেন  আয়রন জলের মধ্যে৷ রাজার দিঘির পাড় স্কুলের রুম এবং অফিস রুম আবর্জনা দেখলে মনে হয় অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে স্কুল৷ স্কুলের নেই বাউন্ডারি ওয়াল৷ স্কুলের দুই দিকে বড় বড় জলাশয়৷ 

যে কোন সময় বড় ধরনের বিপত্তি ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী৷ স্কুলের কিছু ছাত্রকে পড়াশুনার কথা জিজ্ঞাসা করলে বলে পড়াশুনা  সঠিকভাবে হচ্ছে না৷ রাজার দিঘির পাড় এই স্কুলের করুন অবস্থা৷ খবর শুনে দেখতে যান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবেল আহমেদ খান, কৈলাসের ব্লক যুব কংগ্রেস সভাপতি শাহাজান মিয়া তারেক এবং ব্লক যুব কংগ্রেস সম্পাদক মিনার আলী সহ যুব কংগ্রেস প্রতিনিধি দল৷

রাজার দিঘিরপার জুনিয়র বেসিক স্কুলের এই অবস্থা সম্পর্কে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি অনিয়মের কথা অকপটে স্বীকার করেন৷ রাজা দিঘির পাড় জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক হাছিব আলী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ অবিলম্বে স্কুলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top