News Flash

Image

Road Block:তোতাবাড়িতে ছাত্রছাত্রীদের পথ অবরোধ

আগরতলা, ২১ জুলাই৷৷  একাদশ শ্রেণীতে ভর্তি হতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ এর প্রতিবাদে আজ তোতাবাড়িতে প্রতিবাদ বিক্ষোভ এবং পথ অবরোধ সংঘটিত করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ ছাত্র আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য শাসকদলের একাংশ ময়দানে নামার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ 

২০২২ সালের মাধ্যমিক উত্তির্ণ ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন স্কুলে গেলেও তাদের ভর্তি নিচ্ছেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এমনটাই অভিযোগ৷ তারই প্রতিবাদে কল্যাণপুর ব্লক এলাকার তোতাবাড়ি স্কুলের ছাত্র-ছাত্রীরা খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধে বসে৷ ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিজেপির বাইক বাহিনীর শিবু দেবনাথ ও দীপক সরকার অবরোধস্থলে এসে আন্দোলন প্রত্যাহার করার জন্য ছাত্র-ছাত্রীদের হুমকি-ধমকি দিয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ৷ 

শুধু কল্যাণপুর এলাকার তোতাবাড়ি নয়, বিভিন্ন স্থানে বর্তমান সময়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রী হোক  বা এলাকাবাসী একাংশের শাসক দলীয় নেতা ও বাইক বাহিনী এ ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ৷ প্রতিটি ক্ষেত্রেই বহিরাগতরা আন্দোলন স্থলে এসে আন্দোলনকারীদের সাথে এ ধরনের দুর্ব্যবহার করে যাচ্ছে, যা প্রতিনিয়ত সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে৷ বৃহস্পতিবারের তোতাবাড়ি এলাকায় এই ধরনের ঘটনায় অভিভাবক মহল থেকে শুরু করে সর্বত্র বইছে নিন্দার ঝড়৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top