News Flash

  • Home
  • দেশ
  • TMC:বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের
Image

TMC:বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : বিজেপির পরিষদীয় দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি বিধায়কেরা আদিবাসী সংস্কৃতির প্রতীক ‘পানচি’ পরে ভোট দিচ্ছেন। আবার তাঁদের পোলিং এজেন্টও ‘পানচি’ পরেছেন। এটা নিয়ম নয়। তাই এই কাজের জন্য নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।

ঠিক কী এই পানচি?‌ বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলায় হলুদ রঙের উত্তরীয় পরা ছিল। জানা গেল, এগুলি আদিবাসী সংস্কৃতির প্রতীক। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে শাসকদল বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু জনজাতির প্রতিনিধি, তাই তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতে আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছেন বিজেপির বিধায়কেরা। এনডিএ’‌র প্রার্থীকে সমর্থন জানাতে বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলাতেই ঝুলছে ওই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উত্তরীয় পানচি। এদিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন ভোট দিতে। বিধানসভা ভবনে এসে প্রথমে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে।

বিজেপি শিবিরের অনেকেই বলেছিলেন জনজাতিদের প্রতিনিধি রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে পারেন তৃণমূলের আদিবাসী বিধায়ক, সাংসদরা। সোমবার নির্বাচনের সকালে তৃণমূলের বীরবাহা হাঁসদা, জ্যেৎস্না মান্ডিরা জানিয়ে দিলেন, তাঁরা দ্রৌপদীকে সমর্থন করেন না। কারণ তিনি নিজেকে হিন্দু বলে দাবি করেছেন, আদিবাসীদের কোনও নির্দিষ্ট ধর্ম নেই।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top