আগরতলা, ১৭ জুলাই৷৷ খয়েরপুর বাইপাস রোডে বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত বাইক চালকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম যশ পাল৷ জানা যায় হয় খয়েরপুর থেকে বাইক নিয়ে যাচ্ছিল ওই যুবক৷ বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগলে বাইক নিয়ে ছিটকে পড়ে ওই যুবক৷ তাতে সে গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Accident:বাইপাস রোডে ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
Tags:
Releated Posts
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…
জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির
আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…


















