News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident:বাইপাস রোডে ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
Image

Accident:বাইপাস রোডে ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

আগরতলা, ১৭ জুলাই৷৷  খয়েরপুর বাইপাস রোডে বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত বাইক চালকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম যশ পাল৷ জানা যায় হয় খয়েরপুর থেকে বাইক নিয়ে যাচ্ছিল ওই যুবক৷ বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগলে বাইক নিয়ে ছিটকে পড়ে ওই যুবক৷ তাতে সে গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top