News Flash

Image

Accident:জিরানীয়ায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

আগরতলা, ১৭ জুলাই৷৷  রবিবার সকালে জিরানিয়ার নয়া বস্তি এলাকায় রেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ স্থানীয় লোকজনরা রেললাইনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি৷ রেললাইন পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী রেল চলে আসায় ওই ব্যক্তি রেলে কাটা পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছে৷ অবশ্য পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে৷ রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top