আগরতলা, ১৭ জুলাই৷৷ রবিবার সকালে জিরানিয়ার নয়া বস্তি এলাকায় রেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ স্থানীয় লোকজনরা রেললাইনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি৷ রেললাইন পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী রেল চলে আসায় ওই ব্যক্তি রেলে কাটা পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছে৷ অবশ্য পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে৷ রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Accident:জিরানীয়ায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
Tags:
Releated Posts
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…
জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির
আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…


















