News Flash

  • Home
  • দেশ
  • Covid19:সংক্রমণ বাড়ছে, গত চারদিনে দেশে করোনা আক্রান্ত ৮০ হাজারের বেশি
Image

Covid19:সংক্রমণ বাড়ছে, গত চারদিনে দেশে করোনা আক্রান্ত ৮০ হাজারের বেশি

নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : দেশে ফের একদিনে করোনার কবলে ২০ হাজারের বেশি মানুষ। এই নিয়ে পরপর চারদিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। শেষ চারদিনেই ৮০ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। সেই সঙ্গে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেসও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। যা আগের দিনের থেকে কিছুটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৮৯ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩৩ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জন। করোনার দৈনিক আক্রান্ত চিন্তা বাড়ালেও সুস্থতার হার খানিকটা স্বস্তির। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৪৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৭ শতাংশ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top