News Flash

  • Home
  • দেশ
  • Death:মালদহে বোমাবাজি ও গুলির লড়াই, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের
Image

Death:মালদহে বোমাবাজি ও গুলির লড়াই, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল ২ জনের

মালদহ, ১৭ জুলাই ( হি.স.) : রবিবার ভোররাতে মালদহের মানিকচকে দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াই শুরু হয়। সেসময় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল দু’জনের। বিস্ফোরণে জখম আরও অন্তত চার জন। তাঁদের মধ্যে একজন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন ভোররাতে মালদহের মানিকচকে দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াই শুরু হয়। সেসময় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারায় দু’জনের। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী।

সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ঘিরে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে গন্ডগোল বলে স্থানীয় সূত্রে অভিযোগ।
অভিযোগ, ক্ষমতাবলে নিজের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধান। এ জন্য সভাপতির লোকেরা কাজ পাচ্ছিলেন না। শনিবার রাতে ফোনে একে অপরকে হুমকি দেন বলে খবর। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন বলে অভিযোগ।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top