News Flash

  • Home
  • দেশ
  • Fire: দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে দিল্লির রেস্তোরাঁর আগুন
Image

Fire: দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে দিল্লির রেস্তোরাঁর আগুন

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি. স.) : শুক্রবার ভোরে দিল্লির কনৌট প্লেসে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ভোর সাড়ে ৫টা নাগাদ খবর পেয়ে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। যদিও ঘটনায় এখনও পর্যন্ত এক ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দিল্লির কনৌট প্লেসে ক্যাফে হাই-৫-এ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌছয় দমকলের ছয়টি ইঞ্জিন। আগুন খুব দ্রুত অনেকটাই ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, রেস্তরাঁর কোনও আসবাব থেকেই আগুন লেগেছিল। রেস্তরাঁর ভিতরের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন জানা গিয়েছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top