News Flash

  • Home
  • বিদেশ
  • গোতাবায়ার ইস্তফা গৃহীত, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শনিবার জানানো হবে আমন্ত্রণ : স্পিকার
Image

গোতাবায়ার ইস্তফা গৃহীত, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শনিবার জানানো হবে আমন্ত্রণ : স্পিকার

কলম্বো, ১৫ জুলাই (হি.স.): শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপাক্সের ইস্তফা গৃহীত হয়েছে। শুক্রবার জানালেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ডেন। এদিন সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “হ্যাঁ, পদত্যাগ গৃহীত হয়েছে (গোতাবায়া রাজাপাক্সে), আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে…সদস্যদের শনিবার আমন্ত্রণ জানানো হবে (রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য)।”

জনরোষ এড়াতে গত বুধবার ভোররাতে দেশ ছেড়ে পালিয়েছেন গোতাবায়া রাজাপাক্সে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি। বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন গোতাবায়া, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে দ্বীপরাষ্ট্রে জল্পনা চলছে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কার পরবর্তী স্থায়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top