News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই দেশের বন্ধুত্বের প্রতীক, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৭৫০ কেজি কিউ প্রজাতির আনারস পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
Image

দুই দেশের বন্ধুত্বের প্রতীক, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৭৫০ কেজি কিউ প্রজাতির আনারস পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে

আগরতলা, ১৪ জুলাই (হি. স.) : প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিত্রতার সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৫০ কেজি কিউ প্রজাতির আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গত চার বছরে এই নিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশে আনারস পাঠিয়েছে ত্রিপুরা। তবে, এবারই সবেচেয়ে বেশি পরিমাণে ফল পাঠানো হয়েছে।

আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে ত্রিপুরার হর্টিকালচার দফতরের পক্ষ থেকে  বাংলাদেশের প্রতিনিধির কাছে প্রধানমন্ত্রীর জন্য আনারস তুলে দিয়েছে। কিউ প্রজাতির আনারসের ত্রিপুরায় ভীষণ চাহিদা রয়েছে। দেশীয় বাজারেও ওই আনারস খ্যাতি অর্জন করেছে। অতীতে বাংলাদেশে ওই আনারস ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণে রপ্তানি হয়েছে। কিন্ত, সেদেশেও আনারস চাষে উদ্যোগী হওয়ায় ২০১৮ সালের পর থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ত্রিপুরা হর্টিকালচার দফতরের সহ অধিকর্তা ড. দীপক বৈদ্য এদিন বলেন, আজ আমরা বাংলাদেশে ১০০ বক্সে ৭৫০ কেজি ওজনের কিউ প্রজাতির আনারস পাঠিয়েছি। তাঁর দাবি, ত্রিপুরার সর্বোচ্চ গুণমানের কিউ প্রজাতির আনারস পাঠানো হয়েছে। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস পাঠিয়ে শুভেচ্ছা জানাতে চেয়েছেন। তাই, এই ব্যবস্থা করা হয়েছে।

তাঁর কথায়, কুইন প্রজাতির আনারস থেকে কিউ প্রজাতির আনারস অনেকটাই ভারী হয় ওজনে। কিন্ত, স্বাদে এবং গুণমানে দুই প্রজাতির আনারস প্রায় একই। তিনি বলেন, ত্রিপুরা থেকে আনারস দুবাই এবং কাতার পাঠানো হয়েছে। সেখানে দারুন সাড়া মিলেছে। এমনকি, দেশীয় বাজারেও ত্রিপুরার আনারসের ভীষণ চাহিদা রয়েছে।

তাঁর দাবি, ত্রিপুরা সরকার আনারসের প্রচার শুরু করার সাথে সাথে এই ফলের চাহিদা দারুণভাবে বেড়ে গেছে। তাতে, আনারস চাষীরা ভীষণ উপকৃত হচ্ছেন। কারণ, তাঁরা উত্পাদিত ফলের অধিক মূল্য পাচ্ছেন। এদিন তিনি জানান, বাংলাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে আনারস পাঠানোর এই মুহুর্তে ত্রিপুরা সরকারের কোন পরিকল্পনা নেই।

তাঁর কথায়, ২০১৮ সালের আগে বাংলাদেশে ত্রিপুরা থেকে আনারস রপ্তানি করা হয়েছে। কিন্ত, ২০১৯ সাল থেকে কিছু বিধিনিষেধ আরোপ হয়েছে। কারণ, বাংলাদেশ এখন নিজেরাই আনারস ফলন করছে। তবে, চেষ্টা চলছে। ভবিষ্যতে পুণরায় ত্রিপুরা থেকে আনারস রপ্তানির ব্যবস্থা হবে, আশা প্রকাশ করে বলেন তিনি।এদিন বাংলাদেশ হাই কমিশন, ইন্টিগ্রেটেড চেক পোস্টের অধিকারিকগণ এবং ত্রিপুরার হর্টিকালচার দফতরের আধিকারিকরা এই উপলক্ষে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮০০ কেজি আম্রপালি আম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহাকে উপহার স্বরূপ পাঠিয়েছিলেন। দুই দেশের মধ্যে এইভাবে উপহারের আদান-প্রদানে নিশ্চিতভাবে সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও মধুর বানাবে। 

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top