News Flash

  • Home
  • দিনের খবর
  • মহম্মদ জুবায়েরের জামিনের আবেদনের ওপর আজ পাতিয়ালা হাউস কোর্টে শুনানি
Image

মহম্মদ জুবায়েরের জামিনের আবেদনের ওপর আজ পাতিয়ালা হাউস কোর্টে শুনানি

নয়াদিল্লি, ১৪ জুলাই ( হি.স.) : দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের দায়রা আদালত আজ অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের জামিনের আবেদনের শুনানি করবে। অতিরিক্ত দায়রা জজ দেবেন্দ্র কুমার জংলা শুনানি করবেন।

দিল্লিতে নথিভুক্ত এফআইআর-র মামলায় পাটিয়ালা হাউস কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সারওয়ারিয়া জুবায়েরের জামিনের আবেদন খারিজ করেছিলেন। জুবায়েরকে ২৭ জুন গ্রেফতার করা হয়। জুবায়েরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়া ছাড়াও দিল্লি পুলিশের বিশেষ সেল জুবায়েরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ২০১ ধারা এবং এফসিআরএ-র ৩৫ ধারায় মামলা দায়ের করেছে।
উত্তরপ্রদেশের সীতাপুরে জুবায়েরের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করা হয়েছে। সীতাপুরে নথিভুক্ত এফআইআর-র মামলায় সুপ্রিম কোর্ট ১২ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুবায়েরকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top