News Flash

  • Home
  • দিনের খবর
  • অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি নভসারিতে; গুজরাটে আরও বৃষ্টির পূর্বাভাস, বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি
Image

অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি নভসারিতে; গুজরাটে আরও বৃষ্টির পূর্বাভাস, বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি

আহমেদাবাদ, ১৪ জুলাই (হি.স.): প্রবল বর্ষণে গুজরাটের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নভসারি জেলায় সবচেয়ে খারাপ অবস্থা। নভসারি জেলায় পূর্ণা, অম্বিকা, কাবেরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নভসারির জেলাশাসক অমিত প্রকাশ জানিয়েছেন, বুধবার রাতেই বিপদসীমা অতিক্রম করেছে পূর্ণা নদী। নদী সংলগ্ন এলাকার ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে নভসারিতে বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার। ওই জেলার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। জেলাশাসক জানিয়েছেন, ক্রমবর্ধমান জলস্তর বৃদ্ধি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জলস্তর নামলেই হাইওয়ে খুলে দেওয়া হবে। এদিকে, খারাপ অবস্থা গুজরাটের ভালসাদ জেলাতেও। ভালসাদ জেলায় দমন গঙ্গা নদীর উপর মধুবন বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেওয়া হয়েছে, কারণ অঞ্চলটি ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হচ্ছে। জুনাগড়, গির সোমনাথ, দাং, ভালসাদ ও নভসারিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top