News Flash

  • Home
  • দেশ
  • প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের ২৭টি জেলা, বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৮৯
Image

প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের ২৭টি জেলা, বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৮৯

মুম্বই, ১৩ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টিতে বেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। বৃষ্টি ও বন্যায় মহারাষ্ট্রের ২৭টি জেলায় বুধবার দুপুর বারোটা পৰ্যন্ত মৃত্যু হয়েছে ৮৯ জনের।

বিগত ২৪ ঘন্টাতেই মৃত্যু হয়েছে ৫ জনের। এই ২৭টি জেলা হল-পুণে, সাতারা, সোলাপুর, নাসিক, জলগাঁও, আহমেদনগর, বিড, লাতুর, ওয়াসিম, ইয়াভাতমাল, ধুলে, জালনা, আকোলা, ভান্দারা, বুলধানা, নাগপুর, নান্দুরবার, মুম্বই শহরতলি, পালঘর, থানে, নান্দেদ, অমরাবতী, ওয়ার্ধা, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গড়চিরৌলি ও সাংলি। এই ২৭টি জেলায় এখনও পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পালঘর, গড়চিরৌলি ও নাগপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ২৭টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ২৪৯টি গ্রাম। আহতের সংখ্যা ৬৮, মোট ১৮১টি প্রাণীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৭,৭৯৬ জনকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে।
এদিকে, প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মহারাষ্ট্রের কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী তিন দিনের জন্য মুম্বইয়েও বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top