News Flash

  • Home
  • বিদেশ
  • স্ত্রী ও দুই দেহরক্ষীকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা ছাড়লেন গোতাবায়া, আশ্রয় নিয়েছেন মালদ্বীপে
Image

স্ত্রী ও দুই দেহরক্ষীকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা ছাড়লেন গোতাবায়া, আশ্রয় নিয়েছেন মালদ্বীপে

কলম্বো, ১৩ জুলাই (হি.স.): নতুন করে অশান্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে। সূত্রের খবর, সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী দেশ মালদ্বীপে পালিয়ে গিয়েছেন। আন্তোনভ-৩২ বিমানে প্রেসিডেন্ট তাঁর স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে দেশ ছেড়েছেন। শ্রীলঙ্কার বায়ুসেনার মিডিয়া ডিরেক্টর জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং দু’জন দেহরক্ষীকে মালদ্বীপে যাওয়ার জন্য অভিবাসন, কাস্টমস এবং অন্যান্য আইনের অধীনে প্রতিরক্ষা মন্ত্রকের সম্পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছিল। ১৩ জুলাই ভোররাতে তাঁদের জন্য বায়ুসেনার বিমানের ব্যবস্থা করা হয়েছিল, সেই বিমানেই তাঁরা মালদ্বীপে পালিয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশজুড়ে গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গোতাবায়ার সরকারি বাসভবনও দখলে নিয়ে নেয়। এই পরিস্থিতিতে গত শনিবার স্পিকারের কাছে তিনি জানান, বুধবার পদত্যাগ করবেন। কিন্তু মঙ্গলবারই জানা যায়, প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে সস্ত্রীক দেশ ছাড়লেন গোতাবায়া।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top