News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack:বড়মুড়ায় ভাল্লুকের আক্রমণে গুরুতর এক ব্যক্তি
Image

Attack:বড়মুড়ায় ভাল্লুকের আক্রমণে গুরুতর এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ বড়মুড়ার সোনাইকামি এলাকায় ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ ভাল্লুকের আক্রমণে আহত ব্যক্তির নাম শম্ভু রূপিণী৷ ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে তিনি  ঘর থেকে প্রাকৃতিক কাজের তাগিদে বের হলে একটি ভাল্লুক তার ওপর হামলে পড়ে৷ তার চিৎকারে পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ ততক্ষণে ভাল্লুকের আক্রমণে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়৷ লোকজনরা ছুটে আসলে সেখান থেকে ভাল্লুকটি চলে যায়৷ ভাল্লুকের আক্রমণে আহত ব্যক্তিকে স্থানীয় লোকজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে ওই ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে ভাল্লুকের আক্রমণে আহত ব্যক্তিকে দেখে আসেন এবং তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করেন৷ তিনি ওই ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেছেন৷

Releated Posts

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top