News Flash

  • Home
  • দেশ
  • Delhi :প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি, ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেল সমগ্র রাজধানী
Image

Delhi :প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি, ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেল সমগ্র রাজধানী

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): ঘর্মাক্ত গরম থেকে দিল্লিবাসীকে স্বস্তি দিল প্রবল বৃষ্টি। সোমবার দুপুরের পর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, শুরু হয় অঝোরে প্রবল বৃষ্টি। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। একধাক্কায় তাপমাত্রার পারদ কমে ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম ও আর্দ্রতার অবসান হয়েছে দিল্লিতে।

রাজধানী দিল্লিতে অনেকদিন হয়েছে বর্ষা ঢুকে পড়েছে, কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা ছিল দিল্লির আকাশ, কিন্তু দুপুরের পর থেকে দিল্লির প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে, যেমন কৈলাসের পূর্ব, উত্তর-পশ্চিমে বুরারি, পূর্ব দিল্লিতে শাহদারা, পাটপারগঞ্জ এবং মধ্য দিল্লিতে আইটিও ক্রসিং এবং ইন্ডিয়া গেট প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top