News Flash

  • Home
  • দেশ
  • PM Modi :একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলে দেওঘর যাচ্ছেন প্রধানমন্ত্রী, পাটনাতেও রয়েছে কার্যক্রম
Image

PM Modi :একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলে দেওঘর যাচ্ছেন প্রধানমন্ত্রী, পাটনাতেও রয়েছে কার্যক্রম

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): মঙ্গলবার, ১২ জুলাই ঝাড়খণ্ডের দেওঘর ও বিহারের পাটনা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ড ও বিহারের অন্যতম প্রধান এই দুই শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ১২ জুলাই (মঙ্গলবার) দুপুর ১.১৫ মিনিট নাগাদ দেওঘরে ১৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২.৪০ মিনিট নাগাদ বাবা বৈদ্যনাথ মন্দিরের দর্শন ও পূজার্চনা করবেন তিনি। দেওঘর বিমানবন্দরের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই বিমানবন্দর।

দেওঘর সফর শেষে সন্ধ্যা ৬টা নাগাদ পাটনায় বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শতাব্দী স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা বিহার বিধানসভার শতবর্ষ স্মরণে তৈরি করা হয়েছে। বিধানসভা মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানেই বিধানসভা অতিথি ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top