News Flash

  • Home
  • দিনের খবর
  • Mahua Moitra:প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ মহুয়া মৈত্রর
Image

Mahua Moitra:প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ মহুয়া মৈত্রর

কলকাতা, ১০ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিয়ো পোস্ট করে মহুয়া মৈত্রকে আক্রমণ করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান এবং বাংলার পর্যবেক্ষক অমিত মালব্য। অমিত মালব্যর পাল্টা প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ করলেন মহুয়া মৈত্র ।

রবিবার কলকাতার নজরুল মঞ্চে, রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রাক্তন অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে বক্তৃতা দেন মোদী। এই বক্তৃতার কথা তুলে ধরেই অমিত মালব্য লেখেন, ‘মোদী যেখানে বাংলা তথা গোটা দেশের কালীভক্তির কথা স্মরণ করছেন, সেখানে বাংলার এক সাংসদ কালীকে অপমান করছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায় কেন মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তা নিয়েও সমালোচনা করেন মালব্য।

এর পরই মহুয়ার টুইট, ‘বঙ্গবিজেপির ট্রোলবাহিনীকে আমার পরামর্শ, আপনাদের প্রভুকে বলুন, যা জানেন না তা নিয়ে আলটপকা মন্তব্য যেন না করেন। এর আগে বাংলায় দিদি ও দিদি বলে তাঁরা পাদুকাঘাত খেয়েছেন, এ বার মা ও মা বলতে এলে তাঁদের বুকের উপরে পদাঘাত হবে।’ 

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top