News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP MLA:বিজেপি বিধায়কের বাড়ির কাছে সোনা ও রূপা ভর্তি একটি ব্যাগ উদ্ধার
Image

BJP MLA:বিজেপি বিধায়কের বাড়ির কাছে সোনা ও রূপা ভর্তি একটি ব্যাগ উদ্ধার

ম্বই, ১০ জুলাই ( হি.স.) : রবিবার সকালে মুম্বইয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রসাদ লাডের বাড়ির কাছে সোনা-রূপা এবং দেবতার মূর্তি ভর্তি একটি ব্যাগ পাওয়া গিয়েছে। পুলিশ এই ব্যাগটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

বিধায়ক প্রসাদ লাড জানান, রবিবার সকালে নিরাপত্তা কর্মীরা তাঁকে এই ব্যাগটির কথা জানান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ বলছে, এই ব্যাগের ভেতরে তিনটি আলাদা ব্যাগ রাখা ছিল। তাদের কাছ থেকে সোনা, রূপা, টাকা ও দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। নিরাপত্তা কর্মীরা জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যাগটি নিয়ে এলেও তাকে ডাকা হলে ব্যাগটি সেখানে রেখে পালিয়ে যায়।
প্রসাদ লাড কিছুদিন আগেই বিধান পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁকে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। লাডও কয়েকদিন আগে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top