News Flash

  • Home
  • দিনের খবর
  • Vijay Mallya:আগামীকাল বিজয় মালিয়ার সাজা নিয়ে সুপ্রিম কোর্টের রায়
Image

Vijay Mallya:আগামীকাল বিজয় মালিয়ার সাজা নিয়ে সুপ্রিম কোর্টের রায়

নয়াদিল্লি, ১০ জুলাই ( হি.স.) : আগামীকাল ১১ জুলাই পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। ২০১৭ সালে অর্থ লেনদেন সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার জন্য মালিয়াকে সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছিল। পাঁচ বছরের সাজা নিয়ে আলোচনা করতে মালিয়া বা তাঁর পক্ষে কোনো আইনজীবী হাজির হননি।

গত ১০ মার্চ আদালত রায় সংরক্ষণ করেন। গত ১০ ফেব্রুয়ারি আদালত বিজয় মালিয়াকে তাঁর মামলা উপস্থাপনের শেষ সুযোগ দিয়েছিল। ২৪ জানুয়ারী আদালত জানিয়েছিল, দোষীকে প্রত্যর্পণ করা উচিত কি না, সাজার সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করা হবে না। তাঁর আইনজীবীর মাধ্যমে মামলা উপস্থাপন করতে পারবেন। আদালতকে সহায়তা করার জন্য প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্তাকে অ্যামিকাস হিসেবে নিয়োগ করেছিল আদালত। শুনানির সময় বিদেশ মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানিয়েছে, মালিয়ার প্রত্যর্পণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে বিজয় মালিয়ার রিভিউ পিটিশন ২০২০ সালের ৩১ আগস্ট খারিজ হয়ে যায়। বিজয় মালিয়ার উপস্থিতি নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top