News Flash

  • Home
  • দেশ
  • Kedarnath Yatra :কেদারনাথ যাত্রা স্থগিত, পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থেই সিদ্ধান্ত
Image

Kedarnath Yatra :কেদারনাথ যাত্রা স্থগিত, পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থেই সিদ্ধান্ত

রুদ্রপ্রয়াগ, ৯ জুলাই (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে এবার স্থগিত করা হয়েছে কেদারনাথ যাত্রা। সোনপ্রয়াগ থেকে প্রবল বৃষ্টির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন জানিয়েছে, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোনপ্রয়াগ থেকে প্রবল বৃষ্টির জেরে কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।

একদিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জন পুণ্যার্থীর, অনেকের খোঁজ নেই। আপাতত স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। এমতাবস্থায় উত্তরাখণ্ডেও শুরু হয়েছে বৃষ্টি, শনিবার সোনপ্রয়াগে প্রবল বৃষ্টি হয়। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতির দিকে নজর রয়েছে বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ প্রশাসন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top