News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের দিগরখালে ডিআরআই-বিএসএফের যৌথ অভিযানে ৮৫.৫০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক দুই
Image

কাছাড়ের দিগরখালে ডিআরআই-বিএসএফের যৌথ অভিযানে ৮৫.৫০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, আটক দুই

কাটিগড়া (অসম), ৯ জুলাই (হি.স.) : ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ও বিএসএফ-এর যৌথ অভিযানে কাছাড় জেলার ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখাল এমভি চেক গেটের পাশে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। গাঁজা সমেত দুই ব্যক্তিকে আটক করেছেন ডিআরআই এবং বিএসএফের আধিকারিকরা।

নির্ভরযোগ্য গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখালের ত্রিস্তরীয় এমভি চেক গেট সংলগ্ন শিবনগরে ওৎ পেতে বসেন বিএসএফ এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ১ নম্বর ব্যাটালিয়নের জওয়ান এবং ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। জানা গেছে, রাত একটা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কের দিগরখালে টিএস ০৮ ইউএ ৪৬৩৪ নম্বরের ট্রাকটির গতিরোধ করেন অভিযানকারীরা। ট্রাকে তালাশি চালিয়ে ৬৫ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেন তাঁরা।

৬৫ প্যাকেটে মোট ৫৭০ কিলোগ্ৰাম গাঁজা ছিল৷ বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির ন্যূনতম বাজারমূল্য ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে ধারণা করছেন বিএসএফ আধিকারিকরা। একইসঙ্গে গাঁজা পাচারকারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতদের তেলেঙ্গানা রাজ্যের শিব কুমার এবং কনেরু শেখর বলে পরিচয় পাওয়া গেছে৷

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top