News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:১১ দফা দাবীতে অমরপুরে গণমুক্তি পরিষদের মিছিল ও ডেপুটেশন
Image

Deputation:১১ দফা দাবীতে অমরপুরে গণমুক্তি পরিষদের মিছিল ও ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ১১ দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার অমরপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ত্রিপুরা গনমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্দ্যোগে শুক্রবার ১১দফা দাবির ভিত্তিতে অমরপুর শহরে এক মিছিল সংগঠিত করা হয়৷ এদিন উত্তরবাজারস্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে মছিল শুরু করে অমরপুর বাজার ,মোটরস্ট্যান্ড, ফটিকসাগরের পশ্চিমপাড় হয়ে পুনরায় সিপিআইএম পার্টি অফিসের সামনে এসে শেষ হয়৷ এদিন মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, অমরপুর মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ, প্রাক্তন বিধায়ক ডেনিয়েল জমাতিয়া সহ অন্যান্যরা৷ মিছিল শেষে অমরপুর মহকুমা শাষকের কার্যালয়ে ১১দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশান প্রদান করা হয়৷ মহকুমা শাসকের অনুউপস্থিতিতে ৭জনের একটি প্রতিনিধি দল ডিসিএম প্রীতম সরকারের নিকট দাবিসনদ তুলে দেন৷ ডেপুটেশানকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের  মহকুমা নেতৃত্বরা৷ এদিন দাবিগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন উপজাতি যুব ফেডারেশনের নেতৃবৃন্দ৷ দাবিগুলি উল্লেখ করতে গিয়ে বলেন উপজাতিদের কাষ্ঠমারী ল যথাযথভাবে মান্য করতে হবে এবং গুরুত্ব দিতে হবে৷ অম্পিকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করতে হবে৷ অমরপুর মহকুমার রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে প্রভৃতি৷ অবিলম্বে এসব দাবি পূরণ করার জন্য অমরপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ দাবি পূরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেও জানিয়েছেন৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top