News Flash

  • Home
  • দেশ
  • PM Modi: শিনজো আবের ওপর হামলায় ব্যথিত ‘বন্ধু’ মোদী, সুস্থতা কামনা মনমোহনের
Image

PM Modi: শিনজো আবের ওপর হামলায় ব্যথিত ‘বন্ধু’ মোদী, সুস্থতা কামনা মনমোহনের

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বন্ধু’ শিনজোর সুস্থতা কামনা করেছেন মোদী। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। শুক্রবার সকালে অতর্কিতে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।

শিনজোর ওপর হামলার ব্যথিত মোদী টুইট করে জানিয়েছেন, “আমার প্রিয় বন্ধু শিনজো আবের ওপর হামলায় গভীরভাবে ব্যথিত। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বার্তায় জানিয়েছেন, “আমার বন্ধু প্রাক্তন প্রধানমন্ত্রী আবের উপর হামলায় গভীরভাবে মর্মাহত। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” উদ্বেগ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হিংসাত্মক হামলার কথা শুনে আমরা মর্মাহত ও দুঃখিত।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top