News Flash

  • Home
  • প্রধান খবর
  • Omprakash Chautala:ওমপ্রকাশ চৌতালার শাস্তির বিরুদ্ধে পিটিশনে ইডি-কে নোটিস
Image

Omprakash Chautala:ওমপ্রকাশ চৌতালার শাস্তির বিরুদ্ধে পিটিশনে ইডি-কে নোটিস

নয়াদিল্লি, ৭ জুলাই ( হি.স.) : আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালাকে চার বছরের কারাদণ্ডের আদেশকে চ্যালেঞ্জ করে একটি আবেদনের উপর ইডি-কে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি যোগেশ খান্নার বেঞ্চ ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দাখিল করার নির্দেশ দিয়েছে।

গত ২৭ মে রাউজ অ্যাভিনিউ আদালত চৌতালাকে চার বছরের কারাদণ্ড দেয়। সাজা হওয়ার আগে চৌতালা ইতিমধ্যে এক বছর এবং চার মাস জেলে ছিলেন, যা তার নির্ধারিত সাজা থেকে কমিয়ে চার বছরে করা হয়েছিল।
বিশেষ জজ বিকাশ ধুল তার আদেশে বলেছিলেন, চৌতালা সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন। জনস্বার্থে কাজ না করে স্বার্থপরতায় লিপ্ত ছিলেন। আইনী আয়ের চেয়ে ১০৩% বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন। এমনকি হাইলি রোড, পঞ্চকুলা, গুরুগ্রাম এবং আসোলায় ওমপ্রকাশ চৌতালার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। ইডি মোট ৬ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top