News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Suicide :ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান ফাঁসিতে আত্মঘাতী
Image

Suicide :ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান ফাঁসিতে আত্মঘাতী

আমবাসা(ত্রিপুরা), ৭ জুলাই (হি. স.) : কর্মরত এক সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম কমল দাস(২৬)। তিনি অসমের বাসিন্দা। বৃহস্পতিবার সিআরপিএফ ১৪০ নং ব্যাটেলিয়ানের জিমখানায় তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। 

পুলিশ জানিয়েছে,  বৃহস্পতিবার  সিআরপিএফ ১৪০  নং  ব্যাটালিয়নের জওয়ানরা দেখতে পান তাঁদের সহকর্মী কমল দাস ক্যাম্পের জিমখানায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে আমবাসা থানায়। আমবাসা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে গেছে ধলাই জেলা হাসপাতালে।  সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ময়না তদন্তের পরেই মৃতদেহ ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হয়েছে।সিআরপিএফ সুত্রে খবর, মৃতদেহ নিয়ে যাওয়া হবে অসমে তাঁর বাড়িতে। তবে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top