News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ১২ ঘণ্টার মধ্যে চুড়াইবা‌ড়ি‌তে ফের উদ্ধার ২০ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ, ধৃত এক
Image

১২ ঘণ্টার মধ্যে চুড়াইবা‌ড়ি‌তে ফের উদ্ধার ২০ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ, ধৃত এক

বজারিছড়া (অসম), ৭ জুলাই (হি.স.) : মাত্র ১২ ঘণ্টার মাথায় ফের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তের চুড়াইবা‌ড়ি ওয়াচপোস্ট পু‌লি‌শের অভিযানে উদ্ধার হয়েছে ২০ লক্ষা‌ধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ। এর সঙ্গে আটক করা হয়েছে একজনকে।

আজ বৃহস্পতিবার আন্তঃরাজ্য সীমান্তবর্তী অসমের ক‌রিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, বুধবার রাত প্রায় পৌ‌নে সাতটা নাগাদ গুয়াহা‌টি থে‌কে আগরতলাগামী টিআর ০১ একে ১৭২১ নম্ব‌রের এক‌টি বেসরকা‌রি ট্রান্সপোর্ট কোম্পানির ক‌ন্টেইনার (লরি)-এ তালাশি চালানো হয়েছিল। লরিতে মূলত বি‌ভিন্ন ধর‌নের অটোমোবাইলস-এর সরঞ্জাম বোঝাই ছিল। সেগুলির ভিতরে ২০‌টি কার্টু‌নে ৩,২০০ শিশি এসকাফ ব্র্যান্ডের নেশাজা‌তীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজারমূল্য ২০ লক্ষ টাকার বেশি হবে বলে জানান পুলিশ অফিসার নিরঞ্জন দাস।

তিনি জানান, নেশাদ্রব্য পাচারের সঙ্গে জড়িত অভিযোগে কন্টেইনারের চাল‌ক ‌ ত্রিপুরার খোয়াই জেলার তে‌লিয়ামুড়া থানাধীন লক্ষ্মীপুর চাকমাঘা‌টের জারইলংবা‌ড়ি‌র প্রয়াত নারায়ণ দাসের ছেলে স‌ঞ্জিৎ দাস (৪০)-কে আটক করা হয়েছে। ধৃ‌ত স‌ঞ্জিতের বিরু‌দ্ধে পু‌লিশ এন‌ডি‌পএি‌স-এর নির্দিষ্ট ধারায় এক‌টি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল সকাল প্রায় আটটা নাগাদ চুড়াইবাড়িতে উদ্ধার করা হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের নেশা-জাতীয় এসকাফ এসকাফ কো‌ডিন ফস‌ফেড ব্রান্ডের কফ সিরাপ। এর সঙ্গে বেসরকা‌রি আজাদ ট্রান্স‌পোর্ট সংস্থা নিয়ন্ত্রনাধীন আরজে ০৯ জি‌ডি ৩৩৯১ নম্ব‌রের এক‌টি দশ চাকার কন্টেইনার আটক করে গ্রেফতার করা হয়েছে দুজনককে। ধৃতরা যথাক্রমে উত্তরপ্রদে‌শের আমরোহা জেলার সিহাটনাং‌লি থানাধীন হাসানপু‌রের জনৈক নুর মহম্মদের ছেলে মহম্মদ ফরাজ (২৮) এবং উত্তরপ্রদেশেরই বিজনৌর জেলার ধমপু‌রের বাসিন্দা আজম আহমদের ছেলে স‌মীর আহমদ (১৮)।

এদিকে গত ৪ জুলাই দুপুরে এই চুড়াইবাড়িতেই আগরতলা থেকে শিলচরগামী ট্রেনে ছয় প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা সহ দুই মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত দুই মহিলা ও দুই পুরুষের নাম যথাক্রমে মমতা দেবী (৪০), ধর্মশিলা দেবী (৬২), মনজিৎ কুমার (২৮) এবং উমাশংকর রাই (৬৩)। এদের সকলের বাড়ি বিহারে বৈশালী জেলায়।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top