News Flash

  • Home
  • দিনের খবর
  • Resign:কেন্দ্রীয় মন্ত্রক থেকে পদত্যাগ করলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নকভি
Image

Resign:কেন্দ্রীয় মন্ত্রক থেকে পদত্যাগ করলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নকভি

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মুখতার আব্বাস নকভি। জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মন্ত্রিসভার বৈঠকে দেশের উন্নয়নে অবদানের জন্য নকভি এবং সিং-এর প্রশংসা করেছেন।
মন্ত্রিসভার বৈঠকের পরেই নকভি দলের সদর দফতরে বিজেপি সভাপতি জে পি নড্ডার সাথে দেখা করেন। নকভির রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির ৩৯৫ জন সংসদ সদস্যের মধ্যে কোনও মুসলিম সাংসদ থাকবে না।

উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। এর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে কে বসবেন তা নিয়ে জল্পনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের দাবি, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কোণঠাসা বিজেপি নকভির মতো সংখ্যালঘু মুখকে উপরাষ্ট্রপতি পদে তুলে ধরতে পারে।

Releated Posts

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top