News Flash

  • Home
  • দিনের খবর
  • সিঙ্গাপুরে লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, ৭-৮ জুলাই বিদেশমন্ত্রী যাবেন বালিতে
Image

সিঙ্গাপুরে লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, ৭-৮ জুলাই বিদেশমন্ত্রী যাবেন বালিতে

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): সিঙ্গাপুরে সে দেশের উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করার পর বুধবার সকালে জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, “সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার বিষয়ে সুন্দর আলোচনা হয়েছে। এছাড়াও বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি আমরা।”

প্রসঙ্গত, সিঙ্গাপুর সফরের পর ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর যাবেন ইন্দোনেশিয়ার বালিতে, ৭-৮ জুলাই বালিতে থাকবেন তিনি। জি-২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ৭-৮ জুলাই ইন্দোনেশিয়ার বালি সফর করবেন তিনি। ইন্দোনেশিয়া জি-২০ প্রেসিডেন্সি ফ্রেমওয়ার্কে বৈঠকের পৌরহিত্য করছে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রক। অংশগ্রহণকারী মন্ত্রীরা সমসাময়িক প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করবেন, যেমন বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ। এই সফরের সময় অন্যান্য জি-২০ সদস্য দেশ এবং আমন্ত্রিত দেশগুলির মন্ত্রীদের সঙ্গে জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top