ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ।। খেতাব নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার। তাতে মুখোমুখি হবে গোমতি প্লে সেন্টার এবং আর সি সি। রাঙ্গামাটি স্কুল মাঠে আজ সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র টি-২০ ক্রিকেটে। আসরে দুদলের এটি দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথম সাক্ষাৎকারে জয় পেয়েছিলো গোমতি প্লে সেন্টার। ফলে পরাজয়ের বদলা নেওয়ার পালা এখন আর সি সি-র সামনে। এদিকে নিয়ম রক্ষার ম্যাচে জয় পেলো বৈশ্যমণি স্পোর্টস সোসাইটি। ৭ উইকেটে পরাজিত করলো বয়া খা বক্সা ক্লাবকে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বয়া খা বাক্সা এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ৯২ রান করে। দলের পক্ষেঅজয় জমাতিয়া ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩১(অপ:) এবংনববীর জমাতিয়া ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। বৈশ্যমণি স্পোর্টস সোসাইটির পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া (৩/১৪), বণবীর কলই (২/১২) এবং রেনশি কুমার কলই (২/১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় বৈশ্যমণি স্পোর্টস সোসাইটি। দলের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া ৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ (অপ:) এবং বিশ্বজিৎ কলই ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান।

Amarpur:অমরপুরে টি-টোয়েন্টি ফাইনাল মঙ্গলবার, নিয়মরক্ষার ম্যাচে জয়ী বৈশ্যমণি
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















