News Flash

  • Home
  • খেলা
  • Amarpur:অমরপুরে টি-টোয়েন্টি ফাইনাল মঙ্গলবার, নিয়মরক্ষার ম্যাচে জয়ী বৈশ্যমণি
Image

Amarpur:অমরপুরে টি-টোয়েন্টি ফাইনাল মঙ্গলবার, নিয়মরক্ষার ম্যাচে জয়ী বৈশ্যমণি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ।। খেতাব নির্ণায়ক ম্যাচ মঙ্গলবার। তাতে মুখোমুখি হবে গোমতি প্লে সেন্টার এবং আর সি সি। রাঙ্গামাটি স্কুল মাঠে আজ সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। আসরে দুদলের এটি দ্বিতীয় সাক্ষাৎকার। প্রথম সাক্ষাৎকারে জয় পেয়েছিলো গোমতি প্লে সেন্টার। ফলে পরাজয়ের বদলা নেওয়ার পালা এখন আর সি সি-‌র সামনে। এদিকে নিয়ম রক্ষার ম্যাচে জয় পেলো বৈশ্যমণি স্পোর্টস সোসাইটি। ৭ উইকেটে পরাজিত করলো বয়া খা বক্সা ক্লাবকে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বয়া খা বাক্সা এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ৯২ রান করে। দলের পক্ষেঅজয় জমাতিয়া ৫৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩১(‌অপ:‌)‌ এবংনববীর জমাতিয়া ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। বৈশ্যমণি স্পোর্টস সোসাইটির পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া (‌৩/‌১৪), বণবীর কলই (‌২/‌১২) এবং রেনশি কুমার কলই (‌২/‌১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১১ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় বৈশ্যমণি স্পোর্টস সোসাইটি। দলের পক্ষে রামকৃষ্ণ জমাতিয়া ‌‌‌৩০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ (‌অপ:‌) এবং বিশ্বজিৎ কলই ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top