News Flash

  • Home
  • বিদেশ
  • Glacier Collapses:আল্পস পর্বতমালায় হিমবাহ ধস, নিহত ৬ পর্বতারোহী
Image

Glacier Collapses:আল্পস পর্বতমালায় হিমবাহ ধস, নিহত ৬ পর্বতারোহী

রোম, ৪ জুলাই (হি.স.) : ধসে পড়ল ইতালির আল্পস পর্বতমালার হিমবাহের বড় একটি অংশ । স্থানীয় সময় রবিবারের এই ঘটনায় কমপক্ষে ছয় পর্বতারোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন।এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

আল্পস পর্বতমালার পূর্বাংশের একটি হিমবাহ ভেঙে মারমোলাদা এলাকায় জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রের ওপর পড়ে। এ সময় হিমবাহের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন পর্বতারোহী। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি২৪ সিএনএন বলছে, রেকর্ড তাপমাত্রার মধ্যে এই হিমবাহ ধসের ঘটনা ঘটে। ওইদিন ঘটনাস্থলের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল।

ভেনিতো অঞ্চলের একটি বেসক্যাম্পে থাকা এসইউইএম ডিসপ্যাচ সার্ভিস নামে একটি উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আরও উপরের দিকে অন্তত ১৮ জন পর্বতারোহী আটকা পড়েছেন। আলপাইন রেসক্যু কর্পস সদস্যরা তাদেরকে খুব শিগগিরই উদ্ধার করবেন। ট্রেন্টো প্রাদেশিক সরকার জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধার অভিযান দলের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ছয়জনকে মৃত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top