News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্ঞানবাপী মামলা : আবার শুনানি শুরু বারাণসী জেলা আদালতে
Image

জ্ঞানবাপী মামলা : আবার শুনানি শুরু বারাণসী জেলা আদালতে

বারাণসী, ৪ জুলাই (হি.স.): বারাণসী জেলা আদালতে আবারও শুরু হয়েছে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি। কাশী বিশ্বনাথ-জ্ঞানবাপী চত্বরে ‘মা শৃঙ্গার গৌরীস্থল’-এ পূজার্চনার জন্য আবেদনের সত্যিই কোনও সারবত্তা আছে কি না, তা নিয়েই পক্ষে-বিপক্ষের সওয়াল-জবাব শুনবেন বিচারক। সোমবারের শুনানিতে অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি নিজেদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবে বলেই খবর।

২০২১-এর আগস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পুজো করার অনুমতি চেয়েছিলেন বারাণসী দায়রা আদালতে। এর পর দায়রা আদালত নিযুক্ত কমিটি মসজিদের অন্দরে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে।

আদালতের নির্দেশিত জরিপের সময় মসজিদের ওজুখানায় থাকা গম্বুজাকৃতি কাঠামো আসলে একটি শিবলিঙ্গ বলে দাবি করেন হিন্দু মামলাকারীরা। তবে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, এটি আসলে একটি ঝরনা ছাড়া আর কিছুই নয়।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top