News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: স্বাধীনতার জন্য জীবন দেওয়া যোদ্ধাদের স্বপ্নের দেশ হওয়া উচিত নতুন ভারত : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: স্বাধীনতার জন্য জীবন দেওয়া যোদ্ধাদের স্বপ্নের দেশ হওয়া উচিত নতুন ভারত : প্রধানমন্ত্রী

ভীমাভারম, ৪ জুলাই (হি.স.) : স্বাধীনতার জন্য জীবন দেওয়া যোদ্ধাদের স্বপ্নের দেশ হওয়া উচিত নতুন ভারত। আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অন্ধ্রপ্রদেশের ভীমাভারমে স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারামা রাজুর ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারামা রাজুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনে একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে দেশ একদিকে স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসব উদযাপন করছে, অপরদিকে আল্লুরী সীতারামা রাজুর ১২৫ তম জন্মবার্ষিকীও উদযাপন করছে। একই সঙ্গে দেশের স্বাধীনতার জন্য রম্পা বিপ্লবেরও ১০০ বছর পূর্ণ হচ্ছে। আমি অন্ধ্রপ্রদেশের এই ভূমির মহান আদিবাসী ঐতিহ্য, এই ঐতিহ্য থেকে জন্ম নেওয়া সমস্ত মহান বিপ্লবী এবং ত্যাগীদের প্রতি শ্রদ্ধার সঙ্গে প্রণাম করছি।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “স্বাধীনতার সংগ্রাম শুধুমাত্র কয়েক বছরের ইতিহাস নয়, কয়েকটি এলাকার অথবা কিছু মানুষের নয়। এই ইতিহাস ভারতের প্রতিটি কোণের ত্যাগ, দৃঢ়তা এবং ত্যাগের ইতিহাস। আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমাদের বৈচিত্র্যের শক্তির, আমাদের সাংস্কৃতিক শক্তির, দেশ হিসেবে আমাদের সংহতির প্রতীক।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “স্বাধীনতার আন্দোলনে তরুণ প্রজন্ম এগিয়ে এসে দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিল। নতুন ভারতের স্বপ্ন পূরণে এগিয়ে আসার জন্য বর্তমান তরুণ প্রজন্মের কাছে এটাই সেরা সুযোগ।” মোদীর কথায়, “বর্তমানে দেশে নতুন সুযোগ, নতুন মাত্রা উন্মোচিত হচ্ছে, নতুন চিন্তা, নতুন সম্ভাবনার জন্ম হচ্ছে। এই সম্ভাবনাগুলিকে উপলব্ধি করতে আমাদের বিপুল সংখ্যক তরুণ প্রজন্ম এই দায়িত্বগুলি নিজেদের কাঁধে তুলে নিয়েছে।” তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “অমৃতকলে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের সকলের। আমাদের নতুন ভারত তাঁদের স্বপ্নের ভারত হওয়া উচিত। এমন একটি ভারত – যেখানে দরিদ্র, কৃষক, শ্রমিক, অনগ্রসর, আদিবাসী সকলের জন্য সমান সুযোগ থাকবে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top