News Flash

  • Home
  • দিনের খবর
  • Lalu Prasad Yadav Injured: সিঁড়িতে পড়ে গিয়ে ডান কাঁধে চোট, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালুপ্রসাদ যাদব
Image

Lalu Prasad Yadav Injured: সিঁড়িতে পড়ে গিয়ে ডান কাঁধে চোট, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালুপ্রসাদ যাদব

পাটনা, ৪ জুলাই (হি.স.): সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদব। সোমবার সকালে লালুকে পাটনার পরস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সংজ্ঞাহীন অবস্থায় এদিন সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিহারের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীকে।

জ্ঞান হারিয়ে রবিবার সিঁড়ি থেকে পড়ে যান লালুপ্রসাদ যাদব। ডান কাঁধের হাড় সামান্য ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। কোমরেও চোট পেয়েছেন তিনি। এরপরই লালুকে সোমবার সকালে পরস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, আরজেডি প্রধানের ডান কাঁধের হাড়ে সামান্য চিড় রয়েছে। তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, সিঁড়ি থেকে লালুর পড়ে যাওয়ার খবর শুনে নেতা-কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং অনেকে রাবড়ি দেবীর বাড়িতেও পৌঁছে যান।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top