News Flash

  • Home
  • খেলা
  • Sania Mirza:জীবনের শেষ উইম্বলডনে মহিলাদের ডবলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় সানিয়ার
Image

Sania Mirza:জীবনের শেষ উইম্বলডনে মহিলাদের ডবলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় সানিয়ার

ওয়াশিংটন, ১ জুলাই ( হি. স.) : জীবনের শেষ উইম্বলডনের স্মৃতি সুখকর হল না টেনিস সুন্দরী সানিয়া মির্জার। মহিলাদের ডবলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া। বৃহস্পতিবার মাগডালেনা ফ্রেক এবং বিয়াটরোজ হাদাদ মাইয়ার কাছে ৬-৪, ৪-৬, ২-৬ সেটে হেরে যান সানিয়া মির্জা-লুসি রাদেকা জুটি। প্রথম সেট জিতে শুরু করলেও শেষপর্যন্ত পোলিশ-ব্রাজিলিয়ান জুটির কাছে হার মানেন ইন্দো-চেক জুটি। প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে লড়াই করেও হেরে যান সানিয়ারা। তৃতীয় সেটে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেননি সানিয়া। শেষপর্যন্ত হতাশ হয়েই কোর্ট ছাড়তে হয় সানিয়াদের। তবে মিক্সড ডবলসে এখনও আশা আছে। শুক্রবার মিক্সড ডবলসের ওপেনিং রাউন্ডে ক্রোয়েশিয়ার মেট প্যাভিচের সঙ্গে জুটি বেঁধে নাতেলা জালামিডজে এবং ডেভিড ভেগা হার্নান্দেজের জুটির বিরুদ্ধে নামবেন সানিয়া। ২০১৫ সালে অল ইংল্যান্ড ক্লাবের কোর্টেই মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডন জিতেছিলেন ৩৫ বছরের ভারতীয় টেনিস তারকা। গত বছর মিক্সড ডবলসে তৃতীয় রাউন্ডের গণ্ডি পার করতে পারেননি। উইম্বলডনে মিক্সড ডবলসে কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেননি সানিয়া। কিন্তু শুক্রবার ঘাসের কোর্টে জীবনের শেষ ম্যাচে নিজের সেরাটা দিতে চাইবেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top