News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sanjay Raut: দ্বিতীয় সমনে সাড়া, ১ জুলাই ইডি-র দফতরে হাজিরা দেবেন সঞ্জয় রাউত
Image

Sanjay Raut: দ্বিতীয় সমনে সাড়া, ১ জুলাই ইডি-র দফতরে হাজিরা দেবেন সঞ্জয় রাউত

মুম্বই, ৩০ জুন (হি.স.): শুক্রবার, ১ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দেবেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সঞ্জয় রাউত নিজেই তা জানিয়েছেন। পাত্র চউল জমি দুর্নীতি মামলায় শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে দ্বিতীয় সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১ জুলাই, শুক্রবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো শুক্রবারই ইডি-র দফতরে হাজিরা দেবেন তিনি। সঞ্জয় রাউত এদিন জানিয়েছেন, “শুক্রবার ইডি-র অফিসে যাচ্ছি আমি।”

উল্লেখ্য, পাত্র চউল জমি দুর্নীতি ও অর্থ তছরুপ মামলায় গত ২৮ জুন, মঙ্গলবার সঞ্জয় রাউতকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। ইডি-র কাছে হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন সঞ্জয় রাউত, সেই আর্জি মঞ্জুরও হয়। বর্ধিত সময় পান তিনি। এরপর তাঁকে দ্বিতীয় সমন পাঠায় ইডি, ১ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শুক্রবারই ইডি-র দফতরে হাজিরা দেবেন তিনি।

Releated Posts

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top