News Flash

  • Home
  • দিনের খবর
  • Chandigarh:সিমরনজিৎ মান-এর শারীরিক অবস্থার অবনতি, স্থানান্তর করা হল পাতিয়ালা হাসপাতালে
Image

Chandigarh:সিমরনজিৎ মান-এর শারীরিক অবস্থার অবনতি, স্থানান্তর করা হল পাতিয়ালা হাসপাতালে

চণ্ডীগড়, ২৯ জুন ( হি. স.) : সম্প্রতি পঞ্জাবের সাংগুরুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সিমরনজিৎ সিং মান-এর স্বাস্থ্যের অবনতির কারণে বুধবার তাঁকে পাতিয়ালার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিমরনজিৎ সিং মান-এর পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিমরনজিৎ সিং মান গত ২৬ জুন সাংসদ পদে নির্বাচিত হন। ওই দিনই তার স্বাস্থ্যের অবনতি হয়। মঙ্গলবার তিনি টুইট করে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত এবং হোম আইসোলেশনে রয়েছেন। এদিকে মঙ্গলবার রাতে মানের শারীরিক অবস্থার অবনতি হয়। এ কারণে বুধবার তাকে হোম আইসোলেশন থেকে পাতিয়ালার রাজীন্দ্র হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে মানের অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন তার পরিবার ও চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সিমরনজিৎ-এর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভগবন্ত মান বলেন, তিনি সিমরনজিৎ মান কোভিড পজিটিভ হওয়ার খবর পেয়েছেন। এরপর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাকে সার্বিক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top