News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Train Accident :সুভাষনগরে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
Image

Train Accident :সুভাষনগরে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  সোমবার সকালে শ্রীনগর থানা এলাকার সুভাষ কলোনিতে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম কিরণ রায়৷ রেলপথ পারাপারের সময় রেলে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে৷ 

স্থানীয় লোকজন রেল পথের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন৷ খবর দেওয়া হয় শ্রীনগর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ রেলে কাটা পড়ে কিরণ রায় নামে এক ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অসতর্কতাবশত রেল লাইন পারাপার হওয়ার কারণেই এই ভয়ংকর ঘটনা ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top