News Flash

  • Home
  • খেলা
  • Amarpur :অমরপুরে সিনিয়র ক্রিকেটে বিবেকানন্দ ক্লাব  চ্যাম্পিয়ন
Image

Amarpur :অমরপুরে সিনিয়র ক্রিকেটে বিবেকানন্দ ক্লাব  চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। ফলাফল প্রত্যাশশিত ছিলো। হলো তা ই। একতরফা খেলে মহকুমার সেরা হলো বিবেকানন্দ ক্লাব। হেলায় ফাইনালে পরাজিত করলো দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারলো না আকাদেমির ক্রিকেটাররা। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমবার বিবেকানন্দ ক্লাব ৯ উইকেটে পরাজিত করে দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির ৪৯ রানের জবাবে বিবেকানন্দ ক্লাব ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ভাগ্যের জোরে আসরের ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। পরে গ্রুপ লিগের রান রেইট দেখেই বাছাই করা হয় বিজয়ী দল। তাতে ছিটকে যায় আসরের সহথেকে শক্তিশানী দল আর সি সি। আর এতেই খেতাব নিশ্চিত হয়ে যায় বিবেকানন্দ ক্লাবের। একঝঁাক আনকোড়া ক্রিকেটারদের নিয়ে গড়া দেবার্পিত ক্রিকেট আকাদেমি এদিন বুঝিয়ে দিলো ফাইনালের জন্য প্রস্তুত নয়। এদিন সকালে বিবেকানন্দ ক্লাবের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি দেবার্পিত ক্রিকেট আকাদেমির ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ৪৯ রান করতে সক্ষম হয় ২০.‌৩ ওভার ব্যাট করে। দলের পক্ষে ৭ নম্বের ব্যাট কপরতে নেমে রাহুল দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে হয়তোবা দেবার্পিত ক্রিকেট আকাদেমির স্কোর ২৫ রানের গন্ডি পার হতো না। রাহুল ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বিবেকানন্দ ক্লাবের পক্ষে গোপাল দাশগুপ্ত (‌৩/‌৩), রতন জমাতিয়া (‌৩/‌১৩) এবং টুটন সরকার (‌২/‌২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিবেকানন্দ ক্লাব ৫৩ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে গোপাল দাশগুপ্ত ‌‌‌২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং দেবোত্তম ঘোষ ৭ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে ইমন হুসেন ২৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে রাহুল দাস একমাত্র উইকেটটি পেয়েছে ২৮ রান খরচ করে। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top