ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। ফলাফল প্রত্যাশশিত ছিলো। হলো তা ই। একতরফা খেলে মহকুমার সেরা হলো বিবেকানন্দ ক্লাব। হেলায় ফাইনালে পরাজিত করলো দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। কোনও রকম প্রতিরোধই গড়ে তুলতে পারলো না আকাদেমির ক্রিকেটাররা। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমবার বিবেকানন্দ ক্লাব ৯ উইকেটে পরাজিত করে দেবার্পিত ক্রিকেট আকাদেমিকে। সকালে প্রথমে ব্যাট নিয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমির ৪৯ রানের জবাবে বিবেকানন্দ ক্লাব ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ভাগ্যের জোরে আসরের ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। পরে গ্রুপ লিগের রান রেইট দেখেই বাছাই করা হয় বিজয়ী দল। তাতে ছিটকে যায় আসরের সহথেকে শক্তিশানী দল আর সি সি। আর এতেই খেতাব নিশ্চিত হয়ে যায় বিবেকানন্দ ক্লাবের। একঝঁাক আনকোড়া ক্রিকেটারদের নিয়ে গড়া দেবার্পিত ক্রিকেট আকাদেমি এদিন বুঝিয়ে দিলো ফাইনালের জন্য প্রস্তুত নয়। এদিন সকালে বিবেকানন্দ ক্লাবের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি দেবার্পিত ক্রিকেট আকাদেমির ব্যাটসম্যান-রা। দল মাত্র ৪৯ রান করতে সক্ষম হয় ২০.৩ ওভার ব্যাট করে। দলের পক্ষে ৭ নম্বের ব্যাট কপরতে নেমে রাহুল দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে হয়তোবা দেবার্পিত ক্রিকেট আকাদেমির স্কোর ২৫ রানের গন্ডি পার হতো না। রাহুল ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বিবেকানন্দ ক্লাবের পক্ষে গোপাল দাশগুপ্ত (৩/৩), রতন জমাতিয়া (৩/১৩) এবং টুটন সরকার (২/২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিবেকানন্দ ক্লাব ৫৩ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে গোপাল দাশগুপ্ত ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং দেবোত্তম ঘোষ ৭ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে ইমন হুসেন ২৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে রাহুল দাস একমাত্র উইকেটটি পেয়েছে ২৮ রান খরচ করে। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি।

Amarpur :অমরপুরে সিনিয়র ক্রিকেটে বিবেকানন্দ ক্লাব চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















