News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Adhir: ত্রিপুরায় বামেদের সাথে কংগ্রেসের জোট হলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে : অধীর
Image

Adhir: ত্রিপুরায় বামেদের সাথে কংগ্রেসের জোট হলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে : অধীর

আগরতলা, ২৭ জুন (হি. স.) : ত্রিপুরায় বামেদের সাথে জোট হলে লুকিয়ে নয়, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। আজ ত্রিপুরা সফরে এসে অকপটে একথা বলেন লোকসভায় বিরোধী নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

শাসক দল বিজেপি সবসময় সিপিএম-কংগ্রেসের মধ্যে ছায়া জোট রয়েছে বলে দাবি করে চলেছে। সদ্য সমাপ্ত উপনির্বাচনে সিপিএম-কংগ্রেসের মিতালী আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে শাসক দল অভিযোগ করেছে। কারণ তাঁরা মনে করেন, সিপিএমের ভোটে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস জয়ী হয়েছে।

ত্রিপুরায় বামেদের সাথে কংগ্রেসের ছায়াজোটের প্রশ্নে অধীরের জবাব, আমরা কখনো লুকিয়ে কিছুই করিনা। ত্রিপুরায় বামেদের সাথে জোট হলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। যেমনটা, পশ্চিমবঙ্গে বামেদের সাথে কংগ্রেসের জোট লুকিয়ে হয়নি।

তিনি এদিন শাসক দলকে নিশানা করে বলেন, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের সাথে সম্পর্ক বিজেপি প্রকাশ্যে অস্বীকার করে থাকে। অথচ, কার্যক্ষেত্রে তার উল্টোই হচ্ছে। তাঁর কটাক্ষ, কংগ্রেস কখনোই বিজেপির মতো পেছনের দরজা দিয়ে রাজনীতিতে বিশ্বাস রাখে না এবং চাটুকারিতা পছন্দ করে না।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top