News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh :অগ্নিপথ প্রকল্প নিয়মিত পর্যালোচনা করা হবে : রাজনাথ সিং
Image

Rajnath Singh :অগ্নিপথ প্রকল্প নিয়মিত পর্যালোচনা করা হবে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৫ জুন ( হি. স.) : দেশের প্রতিরক্ষার তিন বিভাগে সৈন্য নিয়োগের নতুন প্রকল্প অগ্নিপথ পথ সম্পর্কে উদ্বেগকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার তিনি বলেন, পরিকল্পনাটি নিয়মিত পর্যালোচনা করা হবে এবং সময়ে সময়ে ত্রুটিগুলি সংশোধন করা হবে।

এদিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেন, সরকার এই স্কিমটি খুব সতর্কতার সঙ্গে প্রস্তুত করেছে এবং এর বাস্তবায়নে যে কোন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল তা সমাধান করা হয়েছে। তিনি আরও বলেন, “যখনই নতুন কোনো পরিকল্পনা আসে, তখনই কিছু আশংকা মানুষের মনে থেকে যায়। ‘অগ্নিপথ যোজনা’-তে যে চ্যালেঞ্জ আসার সম্ভাবনা ছিল, সেগুলোও সমাধান করা হয়েছে।
তিনি বলেন, তিনি এই আশঙ্কাগুলি উড়িয়ে দিতে চান না। তবে বিশ্বাস করেন যে এই আশঙ্কা থাকা উচিত নয়। এই প্রকল্পটিকে প্রতিরক্ষা খাতে একটি বড় রূপান্তরমূলক সংস্কার বলে মনে করেন তিনি। তিনি বলেন, অগ্নিবীরদের চার বছর চাকরির পর তাদের ২৫ শতাংশকে নিয়মিত করা হবে। তিনি বলেন, বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, তবে তিনি তরুণদের আশ্বস্ত করতে চান যে বাকি ৭৫ শতাংশের মধ্যে ৭৫ শতাংশ যদি পরে চাকরি করতে চান, তাহলে তাদের জন্যও সরকার একটি পরিকল্পনা করেছে। অগ্নিপথ প্রকল্পটি একবার বাস্তবায়িত হলে সরকার প্রতি বছর এটি পর্যালোচনা করবে এবং যদি কোনও ত্রুটি থাকে তবে সেটি কাটিয়ে উঠবে।

Releated Posts

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top