News Flash

  • Home
  • খেলা
  • Sports :এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিলেন হরমনপ্রীত কৌররা
Image

Sports :এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিলেন হরমনপ্রীত কৌররা

কলম্বো, ২৫ জুন (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে ১২৭ রান করে ফেলে ভারত। ৫ উইকেটে তারা ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলে। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-০ ব্যবধানে। শনিবার ভারত জিতল পাঁচ উইকেটে।ম্যাচের সেরা হন হরমনপ্রীত।

জিতে নিলেন হরমনপ্রীত কৌররা। এ দিন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনিং জুটি ৮৭ রানের পার্টনারশিপ গড়ে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ৪১ বলে ৪৩ করে আউট হন। আর এক ওপেনার বিশমি গুনারত্নে ৫০ বলে ৪৫ করে সাজঘরে ফেরেন। বাকিরা অবশ্য কেউই খেলতে পারেননি। চূড়ান্ত ব্যর্থ। দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি লঙ্কার কোনও ব্যাটার। বরং অতিরিক্ত ১১ রান হয়েছে। যা তৃতীয় সর্বোচ্চ। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ করে শ্রীলঙ্কা। ভারতের দীপ্তি শর্মা ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে ১২৭ রান করে ফেলে ভারত। ৫ উইকেটে তারা ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলে। ভারতের হয়ে স্মৃতি মন্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করেন। হরমনপ্রীত ৩১ রান করে নট-আউট থাকেন। এছাড়া শেফালি ১৭, মেঘনা ১৭, জেমিমা ৩ ও যস্তিকা ১৩ রান করে আউট হন। ৫ রান করে নট-আউট থাকেন দীপ্তি। ম্যাচের সেরা হন হরমনপ্রীত। ভারত এবং শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচ সোমবার। সিরিজের সেই ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top