News Flash

  • Home
  • প্রধান খবর
  • Election Commission :শিন্ডেদের বিরুদ্ধে প্রস্তাব শিবসেনার কর্মসমিতিতে, যাচ্ছে নির্বাচন কমিশনে
Image

Election Commission :শিন্ডেদের বিরুদ্ধে প্রস্তাব শিবসেনার কর্মসমিতিতে, যাচ্ছে নির্বাচন কমিশনে

মুম্বই, ২৫ জুন ( হি. স.) : একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিল শিবসেনার জাতীয় কর্মসমিতি। শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে, শিন্ডে গোষ্ঠীকে যেন বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে না দেওয়া হয়। এদিনই শিন্ডে গোষ্ঠী ঘোষণা করেছে, তাদের নতুন দল বা মঞ্চের নাম হবে শিবসেনা বালাসাহেব।

শনিবার দলের কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, শিন্ডেদের বালাসাহেবের নাম উচ্চারণ করার কোনও অধিকার নেই। সাহস থাকলে তাঁরা তাঁদের বাবাদের নামে ভোট চান। দেখা যাবে, কত ভোট পান। দলের অন্দরের খবর, এদিন বৈঠকে উদ্ধবের মেজাজ ছিল অত্যন্ত চড়া। গত কয়েক দিন ধরে তাঁকে যেমন মনমরা দেখাচ্ছিল, শনিবার সেরকম কিছু মনে হয়নি। প্রথম থেকেই তিনি ছিলেন রণংদেহি মেজাজে। তাঁর শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছিল, তিনি এর শেষ দেখে ছাড়বেন এবং বিনাযুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না।
কর্মসমিতির বৈঠকে উদ্ধব রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে চলে না যায়, সেদিকে নজর রাখতে বলেন দলের নেতা-কর্মীদের। তার আগেই অবশ্য উল্লাসনগরে শিন্ডের ছেলে এবং সংসদ সদস্য শ্রীকান্ত শিন্ডের অফিসে ভাঙচুর চালান শিবসেনা সমর্থকরা। পুণেতে এক বিক্ষুব্ধ বিধায়কের অফিসেও হামলা হয়েছে। মুম্বই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top