News Flash

  • Home
  • খেলা
  • TCA :টিসিএ-র উদ্যোগে ২৮ জুন থেকে রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল
Image

TCA :টিসিএ-র উদ্যোগে ২৮ জুন থেকে রাজ্যব্যাপী ওপেন ট্রায়াল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। ক্রিকেটারদের ওপেন ট্রায়াল’ ক্যাম্পে ডাকা হয়েছে। ছেলেদের বিশেষ করে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ বছর বিভাগের ক্রিকেটাররা নির্ধারিত সূচি অনুযায়ী নির্দিষ্ট মাঠে রিপোর্ট করবে ওপেন ট্রায়ালের জন্য। প্রতিভাবান ক্রিকেটাররা ওপেন ট্রায়ালে অংশ নিতে পারবে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্মতারিখ হতে হবে ১-৯-২০০৩ তারিখে বা তারপরে। অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের জন্ম তারিখ হতে হবে ২-৯-২০০৬ ও ১-৯-২০০৮ এর মধ্যে। যারা ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণরত রয়েছে তাদের এই ওপেন ট্রায়ালে অংশ নিতে হবে না। উল্লেখ্য, সদর ও জিরানিয়া মহকুমার ক্রিকেটাররা ২৮ জুনে ওপেন ট্রায়ালে আসবে এমবিবি স্টেডিয়ামে। একইভাবে মোহনপুর ও জম্পুইজলার ক্রিকেটাররা ২৯ জুন, খোয়াই এবং তেলিয়ামুড়ার ক্রিকেটাররা ৩০ জুন এবং বিশালগড়, সোনামুড়ার ক্রিকেটাররা ১ জুলাই এই এমবিবি স্টেডিয়ামে ট্রায়ালে আসবে। বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমার ক্রিকেটাররা ওপেন ট্রায়ালে ৩ জুলাইয়ে আসবে বাইখোরা দ্বাদশ শ্রেণি স্কুল গ্রাউন্ডে। একইভাবে অমরপুর, করবুক এবং উদয়পুরের ক্রিকেটাররা ৪ জুলাই ওপেন ট্রায়ালে আসবে সেই বাইখোরা স্কুল গ্রাউন্ডেই। আমবাসা, গন্ডাছড়ার ক্রিকেটাররা ৬ জুলাই তারিখে আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ওপেন ট্রায়ালে আসবে। একইভাবে কমলপুর ও লংতরাই ভ্যালির ক্রিকেটাররা আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে ট্রায়ালে আসবে, ৭ জুলাইয়ে। ধর্মনগর, কুমারঘাট ও পানিসাগরের ক্রিকেটাররা ৯ জুলাইয়ে কৈলাশহরের আর কে আই স্কুল গ্রাউন্ডে ট্রায়ালে আসবে। একইভাবে কাঞ্চনপুর এবং কৈলাশহরের ক্রিকেটাররা ১০ জুলাই কৈলাশহরের আর কে আই স্কুল গ্রাউন্ডেই ট্রায়ালে আসবে। সামগ্রিক স্পটার হিসেবে হেড কোচ গৌতম সোম, কোচ হিসেবে জয়ন্ত দেবনাথ, তপন কুমার দেব এবং সুজিত রায় প্রমুখ উপস্থিত থাকবেন। ওপেন ট্রায়ালে অংশগ্রহণকারী ক্রিকেটারদের নির্ধারিত ডকুমেন্ট ও পোশাকাদি সহ নির্ধারিত তারিখে, নির্দিষ্ট গ্রাউন্ডে বেলা ১১ টায় রিপোর্ট করতে বলা হয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top