News Flash

  • Home
  • খেলা
  • Amarpur :অমরপুরে সিনিয়র ক্লাব ক্রিকেট ফাইনালে কাল বিবেকানন্দ‌-‌দেবারপ্রীত
Image

Amarpur :অমরপুরে সিনিয়র ক্লাব ক্রিকেট ফাইনালে কাল বিবেকানন্দ‌-‌দেবারপ্রীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। খেতাব নির্ণায়ক ম্যাচ সোমবার। তাতে শক্তিশালী বিবেকানন্দ ক্লাব খেলবে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচের জন্য দুদলই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফাইনালে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে বিবেকানন্দ ক্লাব। ব্যাটিং-‌ বোলিং সব বিভাগেই দেবার্পিত ক্রিকেট আকাদেমির ক্রিকেটারদের থেকে এগিয়ে থাকবে বিবেকানন্দ ক্লাবের ক্রিকেটাররা। প্রসঙ্গত:‌ বৃষ্টির জন্য দ্বিতীয় এলিমেনেটর ম্যাচটি হয়নি। ওই ম্যাচে শক্তিশালী আর সি সি-‌র মুখোমুখি হওয়ার কথা ছিলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। পরে রান রেইটে আর সি সিকে পেছনে ফেলে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় দেবার্পিত ক্রিকেট আকাদেমি। আর সি সি-‌র পক্ষ থেকে বৃষ্টি কমলে দ্বিতীয় এলিমেনেটর ম্যাচটি করার অনুরোধ করা হয়েছিলোয। কিন্তু উদ্যোক্তারা তাতে সাড়া দেয়নি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top