ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। খেতাব নির্ণায়ক ম্যাচ সোমবার। তাতে শক্তিশালী বিবেকানন্দ ক্লাব খেলবে দেবার্পিত ক্রিকেট আকাদেমির বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচের জন্য দুদলই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফাইনালে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে বিবেকানন্দ ক্লাব। ব্যাটিং- বোলিং সব বিভাগেই দেবার্পিত ক্রিকেট আকাদেমির ক্রিকেটারদের থেকে এগিয়ে থাকবে বিবেকানন্দ ক্লাবের ক্রিকেটাররা। প্রসঙ্গত: বৃষ্টির জন্য দ্বিতীয় এলিমেনেটর ম্যাচটি হয়নি। ওই ম্যাচে শক্তিশালী আর সি সি-র মুখোমুখি হওয়ার কথা ছিলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। পরে রান রেইটে আর সি সিকে পেছনে ফেলে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় দেবার্পিত ক্রিকেট আকাদেমি। আর সি সি-র পক্ষ থেকে বৃষ্টি কমলে দ্বিতীয় এলিমেনেটর ম্যাচটি করার অনুরোধ করা হয়েছিলোয। কিন্তু উদ্যোক্তারা তাতে সাড়া দেয়নি।

Amarpur :অমরপুরে সিনিয়র ক্লাব ক্রিকেট ফাইনালে কাল বিবেকানন্দ-দেবারপ্রীত
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















